Posts

Showing posts with the label BEPROYA

বেপরোয়া - ডঃ অসিত কুমার মাইতি

Image
এ মায়াবী দুনিয়াতে প্রতিনিয়তই চলছে এক আজব খেলা। খেলাঘরের এই রঙ্গমঞ্চে কেউ আসে তো  কেউ চলে যায়। সে আপন হোক বা পর, তা কোনো ঘটনাই হোক বা জীবনের অধ্যায়। কালাম স্যারের একটি কথা মনে পড়ে গেল- 'নিজের ভাগ্য নিজেকেই তৈরী করতে হয়।' অনেকের মুখে পূর্নজন্মের কথা শুনেছি তা নিয়ে অনেক চিন্তাভাবনা করার পর বুঝলাম এটা কোনো অলৌকিক কথা নয় বরং এটা বাস্তব। এই 'পূর্নজন্ম' শব্দটির মধ্যেই রয়েছে এর অর্থ আসলে আমরা যে কর্ম করি তার প্রেক্ষিতে পরবর্তীতে যে ফলাফল পাই তাই হল পুনর্জন্ম। এর ব্যাখ্যা করা সহজ হলেও তা অনুধাবন করতে হলে আপনাকে একটা কাহিনী শুনতে হবে। আর দেরী না করে চলুন শুরু করি। এক শিল্পীর সংসারটা আজ হঠাৎ ভেঙে গেল। শিল্পী আজ তিন বছর আগে মারা গেছেন। সংসারে শাশুড়ি ভাসুর-দেওরের গঞ্জনা আর অত্যাচারে অতিষ্ট হয়ে শ্যামলতা তার দুই পুত্র সন্তান নিয়ে অন্যত্র চলে যান এবং তিনি পুনরায় একটি বিবাহ করেন। কিন্তু বড় ছেলে অনিক তাদের সাথে যায়নি। শ্যামলতা তার ছোটপুত্র তিন বছরের অবিনাশ কে নিয়ে এক নতুন জীবন শুরু করে। এদিকে অনিক কে একা পেয়ে তার বাড়ির লোকজন সংসার থেকে ভাগ বাটোয়ারা করে দেয়। অনিক দু-এক জনের সহযোগীতায় নয় ব...