মিঃ পারফেক্ট - ডঃ অসিত কুমার মাইতি
কি রে তোর মন খারাপ কেন? কিছু কি হয়েছে? সুদীপ এর প্রশ্নে অনু ট্রেনের জানালার দিক থেকে মুখটা সুদীপের দিকে ঘুরিয়ে বসল। - আরে না না তেমন কিছু নয়। - বলতে পারিস যদি এখনও বন্ধু ভাবিস। - এরকম বলিস না। আসলে আকাশ এর সাথে একটু ঝামেলা হয়েছে, তাই মনটা একটু খারাপ আছে।কি করব ঠিক ভেবে পাচ্ছি না। - কি হয়েছে? - তুই তো জানিস আমি আকাশকে কতটা ভালোবাসি, কিন্তু সে আর বুঝলো কই। - কেন কি হয়েছে? এই তো সেদিন তোরা বেশ কোথায় ঘুরতে গেছিলি। সেখানে কি কিছু হয়েছে? - না রে সেখানে সব ঠিক ছিল। মুর্শিদাবাদ থেকে আসার তিন দিন পর আকাশ এর মাসির মেয়ের বিয়ে ছিল। ওর মাসির বাড়ির অবস্থা খুব ভালো। ওর মেসো আই পি এস অফিসার। আর ওর বাবার তো লিকার দোকান আছে। তাই ঐ বিয়ে বাড়িতে লিকারের একটা বিশাল স্টল ছিল, সেটা আকাশ আর ওর মাসির ছেলে রোহান দেখছিল। সেখনেই ওরা দুই ভাই সব...