Posts

ART IS NOT USELESS - DR. ASIT KUMAR MAITY

Image
CHILDREN FIRST LEARNING A ll Art aims portraying an authentic picture of life from the point of view of the artist. But an Artist has an important function. He has a moral duty.The business of the artist is not just to show, but also to give a message. A good painting,sculpture, book or musical composition should leave a lasting impression on the mind and the sole. It should acquaint us with the meaning of life, its joys and sorrows,ups and down and,thereby,instill courage in us to face it with equanimity. An Artist is a student of life. He dispassionately expose incongruities of life and arouses emotions in the hearts of his admirers and uplifts them from their petty preoccupations. When we hear an enchanting piece of music, it lifts our sprites. For sometime we forget our worries and anxieties.Thus, art not only pleases us, it also teaches and touches us. It helps us to rise above our narrow minded thoughts and tame the brute instincts inherent in our mental make up. It makes us awar...

অ ন্ত রা লে (প্রথম খণ্ড) - ডঃ অসিত কুমার মাইতি

Image
                 অ  ন্ত  রা  লে (প্রচ্ছদ - ডঃ অসিত কুমার মাইতি)  শ নিবার বেলা সাড়ে তিন টে। এই তোরা আজ কোন বদমাশি না করে তাড়াতাড়ি পড়া দেখিয়ে নে। আর কোন অসুবিধা থাকলে বল। আজ আমাকে একটু বাড়ি যেতে হবে। বুবাই বলল স্যার বাড়িতে কি কোন সমস্যা আছে ?                 না তেমন কিছুই না , তবে একটু ! বলে তিনি চুপ করে যান কিন্তু মনের ভেতরে যে একটা চাপা কষ্ট আছে তা উনার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছাএ ছাত্রী দের মধ্যে কয়েকটা প্রশ্ন জেগেছিল কিন্তু ঐ দিন আর বলতে পারেনি।   ঐ দিন কোচিং শেষ করে স্যার খুবই দ্রুততার সাথেই বাড়ির উদ্দেশ্য বেরিয়ে যান।                অভিরাজ বাবুর কোচিং সেন্টার। তিনি একজন রসায়নের শিক্ষক। খুবই অল্পপরিসরে তিনি শিক্ষকতা শুরু করেন। আজকে উনি সবার কাছে একজন প্রিয় শিক্ষক। তিন...

পেন্সিল ড্রয়িং এর ইতিহাস - ডঃ অসিত কুমার মাইতি

Image
পে ন্সিল শব্দটা শুনলেই আমাদের মনে একটা আবেগের জায়গা তৈরি হয়। খুব ছোটবেলায় যখন আমরা হাতে খড়ি দিয়েছিলাম প্রথম তারপর থেকেই পেন্সিল যেন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িত আছে। আজ এই পেন্সিল স্কুল পড়ুয়া, শিল্পী থেকে শুরু করে বিভিন্ন কর্ম ক্ষেত্রে সবার খুব অতি প্রয়োজনীয় একটি দ্রব্য। এই পেন্সিল তৈরির ইতিহাস নিয়ে বহু গল্প আছে। ব্রিটিশ লাইব্রেরির একটি প্রদর্শনী লেখা থেকে জানা যায় “মেকিং ইউর মার্ক” মানব ইতিহাসের শেষ পাঁচ হাজার বছরের মধ্যে লেখার প্রবাহের গল্প বলে। পূর্ববর্তী সময় থেকে এবং বিশেষ করে মধ্যযুগ থেকে পান্ডুলিপি আঁকা বা পরিকল্পনা করার জন্য সীসার গলদা ব্যবহার করা হয়েছে। সিসা একটি রূপালী রেখা ছেড়ে যায়, যা কালি বা পেইন্ট/রঙ দিয়ে নিষ্প্রভ করা যায়।  পেন্সিল শব্দটি এসেছে ওল্ড ফ্রেঞ্চ 'পিনসেল' এবং ল্যাটিন 'পেনিসিলাস' বা 'একটি ছোট্ট লেজ' থেকে এবং মূলত মধ্যযুগের একজন শিল্পীর উটের চুলের সূক্ষ্ম ব্রাশকে উল্লেখ করা হয়েছে যদিও বলে রাখা ভালো ব্রাশ অংকনের ক্ষেত্রে একটি ফর্ম এর ব্যবহার করে যা ঐতিহাসিকরা পেটোগ্রাফ বা গুহাচিত্র বলে উল্লেখ করেছে সেই থেকে লেখনি ব...

শিশুদের জন্য শিক্ষায় কলা কেন গুরুত্বপূর্ণ তার চারটি কারণ (প্রথম খন্ড) - ডঃ অসিত কুমার মাইতি

Image
শিশুদের জন্য শিক্ষায় কলা কেন গুরুত্বপূর্ণ তার চারটি কারণ পড়াশোনায় শিল্প কোথায় গেল? বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বিদ্যালয়গুলি তাদের পাঠ্যক্রমগুলি থেকে শিল্প সরিয়ে দেওয়ার প্রবণতা দেখছি। এজন্য শিশুদের মধ্যে সংস্কৃতির অবক্ষয় ঘটছে। কোনো সন্দেহ নেই যে চারুকলা  শিশুদের  জন্য একটি মজাদার অংশ বিশেষ। নিজের খুশি মত হিজিবিজি দাগ কাটা তার মধ্যে থেকেই একটা শিল্প সৃষ্টি করা, নানান রঙে রঙিন প্রলেপ দিয়ে নতুনত্বকে সৃষ্টি করা, একটি নাটকে অভিনয় করা অথবা কবিতা পাঠ করা ইত্যাদি যা শিশুদের মৌলিক স্তর বিকাশে সহায়তা করে। এখানে সেরা চারটি উপায় সম্পর্কে আলোচনা করব যা  শিশুদের  শিক্ষা এবং কলার প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি শিখতে এবং শিশুদের মানসিক বিকাশে সাহায্য করে : 1. সৃজনশীলতা : সৃজনশীলতা মনে হতে পারে মস্তিষ্কের বিকাশে প্রাপ্ত হয়, কিন্তু এটি চারুকলার বিকাশের সাথে সাথেই বিকশিত হয়। এই বিষয় নিয়ে ওয়াশিংটন পোষ্ট বলেছেন, “একটি শিল্প মূলক প্রোগ্রামের মাধ্যমে একটি শিশু ছয়টি বিভিন্ন কলার উপর পারফরম্যান্স করতে বলা হবে। এর মাধ্যমে তার মাধ্যমে কীভাবে বিকাশ হচ্ছে তা জানা যাবে। যেমন বিভিন্ন উ...

অবলোকিতেশ্বর পদ্মপাণি ডঃ অসিত কুমার মাইতি

Image
অবলোকিতেশ্বর পদ্মপাণি অবলোকিতেশ্বর পদ্মপাণি অবলোকিতেশ্বর হলেন বোধিসত্ত্বগণের অন্যতম মধ্যে যিনি সকল বোধিসত্ত্বের মধ্যে প্রকাশমান করুণার আধার। মূলধারার মহাযান বৌদ্ধধর্মে ইনিই হলেন সর্বাধিক পূজিত বোধিসত্ত্ব এবং সর্বাপেক্ষা অধিক সমাদৃত। অবলোকিতেশ্বর বোধিসত্ত্ব প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ এই পৃথিবীতে একটিও প্রাণী বদ্ধ থাকবে ততক্ষণ তিনি নির্বাণলাভ করবেন না। অবলোকিতেশ্বর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন তিব্বতি ভাষায় এনার নাম চেনরেজ়িগ। ইনি হাতে পদ্ম ধারণ করে থাকেন বলে কখনও পদ্মপাণি  হিসেবেও অভিহিত হন। আবার ইনিই লোকেশ্বর  (অর্থাৎ জগতের প্রভু) নামেও পরিচিত। তিব্বতি বৌদ্ধ ধর্মানুসারে অবলোকিতেশ্বর দলাই লামা, এবং কারমাপা রূপে জীবকুলের মঙ্গলার্থ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন।

বেপরোয়া - ডঃ অসিত কুমার মাইতি

Image
এ মায়াবী দুনিয়াতে প্রতিনিয়তই চলছে এক আজব খেলা। খেলাঘরের এই রঙ্গমঞ্চে কেউ আসে তো  কেউ চলে যায়। সে আপন হোক বা পর, তা কোনো ঘটনাই হোক বা জীবনের অধ্যায়। কালাম স্যারের একটি কথা মনে পড়ে গেল- 'নিজের ভাগ্য নিজেকেই তৈরী করতে হয়।' অনেকের মুখে পূর্নজন্মের কথা শুনেছি তা নিয়ে অনেক চিন্তাভাবনা করার পর বুঝলাম এটা কোনো অলৌকিক কথা নয় বরং এটা বাস্তব। এই 'পূর্নজন্ম' শব্দটির মধ্যেই রয়েছে এর অর্থ আসলে আমরা যে কর্ম করি তার প্রেক্ষিতে পরবর্তীতে যে ফলাফল পাই তাই হল পুনর্জন্ম। এর ব্যাখ্যা করা সহজ হলেও তা অনুধাবন করতে হলে আপনাকে একটা কাহিনী শুনতে হবে। আর দেরী না করে চলুন শুরু করি। এক শিল্পীর সংসারটা আজ হঠাৎ ভেঙে গেল। শিল্পী আজ তিন বছর আগে মারা গেছেন। সংসারে শাশুড়ি ভাসুর-দেওরের গঞ্জনা আর অত্যাচারে অতিষ্ট হয়ে শ্যামলতা তার দুই পুত্র সন্তান নিয়ে অন্যত্র চলে যান এবং তিনি পুনরায় একটি বিবাহ করেন। কিন্তু বড় ছেলে অনিক তাদের সাথে যায়নি। শ্যামলতা তার ছোটপুত্র তিন বছরের অবিনাশ কে নিয়ে এক নতুন জীবন শুরু করে। এদিকে অনিক কে একা পেয়ে তার বাড়ির লোকজন সংসার থেকে ভাগ বাটোয়ারা করে দেয়। অনিক দু-এক জনের সহযোগীতায় নয় ব...