অ ন্ত রা লে (৬ ষ্ঠ খণ্ড) - ডঃ অসিত কুমার মাইতি

 

অ  ন্ত  রা  লে (প্রচ্ছদ - ডঃ অসিত কুমার মাইতি) 

অভি ঐ দিন আর ক্লাস বেশিক্ষণ না করেই ছুটি দিয়ে সোজাসুজি অপূর্বার বাড়ি চলে আসে বাইরে শুভমিতা দাঁড়িয়ে ছিল অভিকে দেখে কাছে এসে বলল

দিদির খুবই খারাপ অবস্থা, শুধু তোমাকে একবার দেখতে চাইছে

অভি হন্তদন্ত হয়ে অপূর্বার ঘরে এল অপূর্বা বিছানায় শুয়ে তখন শেষ বাক্যালাপ এর প্রতীক্ষায় রয়েছে

অভি অপূর্বার পাশে গিয়ে বসতেই দেখল অপুর চোখের কোন থেকে জল গড়িয়ে পড়ছে নিজের হাতটা দিয়ে অপুর হাতটা ধরতেই, অপু বলল এই হাতটা ধরতে তোর এতগুলো দিন পার হয়ে গেল

আর কিছু বলতে পারল না

অভি ঢুকরে কেঁদে উঠলো, অপু আর নেই

অভি ছোট্ট বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলল, মঙ্গলবারই তো বিয়ে করে নেব বলেছিলাম আর তুমি এখন ছেড়ে যাবে বললে হবে এই বলে মন্দিরের সিঁদুর দিয়ে অপুর মাথা রাঙা করে দিল

কান্নায় স্বপ্নরেখা দেবী ভেঙে পড়েছে, অভি সান্তনা দিয়ে বলল

মা অপু তো যায়নি কোথায় যাবে, এই দেখো আমি তো ওকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছি

অপুর কোনো ভাই ছিল না তাই অভিই অপূর্বার শেষ কাজ সম্পন্ন করল

চিতাগ্নির কাছে মনে মনে প্রতিজ্ঞা করল তার বোন এবং বাড়ির সমস্ত দায়িত্ব নেবে

অপূর্বার প্রতি প্রেম ভালবাসা এবং তাকে দেওয়া শেষ প্রতিশ্রুতি একটি বাঁধের মতো সে বেঁধেছে এক বছর পর শুভমিতার পড়াশোনা শেষ হতেই তার মতামত নিয়ে একজন সুপাত্রের সাথে তার বিবাহ সম্পন্ন করে এবং স্বপ্নরেখা দেবী কে মায়ের মতোই খেয়াল করছে

আজও অভিরাজ রাতের আঁধারে একাকী জ্যোৎস্নায় অপূর্বার হাসিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করে, নয়ন ভেজা জলে একাকীত্বের গভীরে এখনও তার স্পর্শ পেতে হাতড়ে যায় প্রিয় অপুকে

                             -ঃঃ ধন্যবাদ ঃঃ-

Comments

Popular posts from this blog

You Don’t Just Learn Art Here —You Discover Who You Are By - Dr. Asit Kumar Maity

আস্থা - ডঃ অসিত কুমার মাইতি (১ম পর্ব)

আস্থা - ডঃ অসিত কুমার মাইতি (২য় পর্ব)