সেই গন্ধটা আজও আছে (পর্ব - ৪) - ডঃ অসিত কুমার মাইতি
“আ জ থেকে ছয় বছর আগে আমার সাথে সান্তনার সাক্ষাৎ হয়। তাতে আমরা পরস্পরের প্রেমে পড়ে যাই। বিয়ের কথাও হয়েছিল বিয়েতো হলোই না। আসলে সারা বিশ্ব-প্রকৃতি তাকে আমার কাছে পাঠালেও শুধু এই একটা জাতি তাকে আমার কাছে আসতে দিল না, আর সেটা হল মনুষ্য জাতি। তাছাড়া আমার এই মৃত্যু কেন হল কিভাবে হল কারা দায়ী সেকথা কেউ না জানলেও চলবে। যা কিছু সিদ্ধান্ত তা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত।” কথাগুলো শেষ হতে না হতেই আমি আর যেই পকেট থেকে সিগারেট বের করে আগুন দিলাম অমনি আমি যেন ঘন ধোঁয়াশার মধ্যে চলে গেলাম, সামনে ঘুটঘুটে অন্ধকার, আর কিছুই দেখতে পেলাম না। আমার হুঁশ ফিরল মোহন দও, আরও কিছু জনের গলার ডাকে। উঠে দেখলাম মোহন দও, রমেশ ড্রাইভার সঙ্গে আরও আট-দশজন লাঠিয়াল সর্দার বড় বড় লাঠি আর বড় লণ্ঠনের আলো নিয়ে আমায় খুঁজতে এসেছে। মোহন আমাকে বুকে জড়িয়ে ধরে, জোরে জোরে দম ছেড়ে স্বস্তির শ্বাস নিচ্ছে। রমেশ ড্রাইভার বলল," বাবু আপনার কোনো ক্ষতি হয়নি তো, আপনি এতক্ষন কী করছিলেন? শুধুই কী ঘুরে বেড়াচ্ছেন নাকি? কোন কিছু দেখেছিলেন নাকি? এমন অচেতন হয়ে পড়ে রয়েছেন। আমি হেসে বললাম, আরে আমিতো এখানে একটা বোনের সাথে এতক্ষন জমিয়ে গল্প করলাম। এখান...